ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে
৮ মার্চ রোববার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম
উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইউসুফ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক আবু হায়াত নুরনবী, যুগ্ম আহ্বায়ক খুরশেদ আলন, এডভোকেট আবেদুর রহমান, সদস্য সচিব জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক অয়ন চৌধুরী, সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলম এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাফরউল্লাহ।
জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কাজী ফাহিম উদ্দীন পল্টু
এছাড়া বিএনপি এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ উপস্থিত ছিলেন
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
মন্তব্য করুন