গাজীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পরিষদের (২০২৫–২০২৭) মেয়াদের জন্য সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সমাজসেবক সাজ্জাদুর রহমান মামুন।
জানা গেছে, নবগঠিত এ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন গাজীপুরের জেলা প্রশাসক। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। এছাড়াও কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এ.এম. আশরাফ হোসেন টুটুল।
১১ সদস্যবিশিষ্ট এ কমিটি গত ৫ মার্চ ২০২৬ তারিখে অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সাজ্জাদুর রহমান মামুন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন গণমাধ্যম ও ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানানো সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি গাজীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন