যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার Abida Islam–কে প্রত্যাহার করেছে সরকার।
স্থানীয় সময় শনিবার রাতে লন্ডনে পৌঁছে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা Humayun Kabir।
কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হাই কমিশনার আবিদা ইসলামকে তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
হুমায়ুন কবির অভিযোগ করেন, লন্ডনে বাংলাদেশের হাই কমিশন দীর্ঘদিন ধরে কমিউনিটিকে বিভক্ত করে রাখার মতো আচরণ করছে।
তার ভাষায়, হাই কমিশনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছিল এবং বাংলাদেশের স্বার্থের চেয়ে অন্য বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল।
এ কারণে সরকার সিদ্ধান্ত নিয়ে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে বলে জানান তিনি।
সরকার গঠনের পর বিদেশে বাংলাদেশের কোনো মিশন প্রধানকে পরিবর্তনের এটি প্রথম সিদ্ধান্ত।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান Muhammad Yunus–এর নেতৃত্বে ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
১৫তম ব্যাচের পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম এর আগে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়া ভারতের কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।
মন্তব্য করুন