মো: আতেফ ভূঁইয়া, পূবাইল 
৩ নভেম্বর ২০২৫, ৭:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ের প্রলোভনে খালাতো বোনের সঙ্গে অনৈতিক সম্পর্ক: পূবাইলে যুবক গ্রেপ্তার

গাজীপুরের পূবাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে খালাতো বোনের সঙ্গে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে তথ্য আন্তনী কোড়াইয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলার তালটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পূবাইল থানায় একটি মামলা দায়ের করেন।

থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত আন্তনী কোড়াইয়া ভুক্তভোগী নারীর খালাতো বোনের স্বামী। তিনি বিবাহিত ও সন্তানের জননী হলেও দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে যোগাযোগ রাখতেন। একপর্যায়ে আবেগের সুযোগ নিয়ে আন্তনী বিয়ের আশ্বাস ও প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে তাকে নিয়ে ঘোরাফেরা করতেন।

বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর সংসারে কলহ সৃষ্টি হয়। পরে আন্তনী তাকে স্বামী ও সন্তান ছেড়ে নিজের সঙ্গে থাকার প্রস্তাব দেন এবং দ্রুত বিয়ের প্রতিশ্রুতি দেন।

গত ১২ আগস্ট বিকাল সাড়ে ৩টার দিকে ভুক্তভোগী নারী পাঁচদোনা এলাকায় আন্তনীর সঙ্গে দেখা করতে গেলে, তিনি মোটরসাইকেলে করে তাকে পূবাইল থানার সাতপোয়া এলাকার একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে একটি বাসা ভাড়া নেন।

পরবর্তীতে ১২ আগস্ট থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে আন্তনী উক্ত বাসায় ভুক্তভোগীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু পরে বিয়ের জন্য চাপ দিলে আন্তনী তা অস্বীকার করেন।

এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করলে, গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার এসআই নাসির উদ্দিন ও এসআই নাজমুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে আন্তনীকে গ্রেপ্তার করা হয়।

পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, “প্রাথমিক তদন্তে আন্তনী ঘটনার সঙ্গে জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বরগুনায় জ্বালানি তেল সংকট সমাধানে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সংবিধান সংস্কার ইস্যুতে রাজপথে বিরোধী দল, বাড়ছে রাজনৈতিক অস্থিরতা

সড়ক দুর্ঘটনায় আহত নিসচা এর উপদেষ্টাকে দেখতে নিসচা কমলগঞ্জ নেতৃবৃন্দ

কালিগঞ্জে পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবের কার্যনির্বাহী নির্বাহী কমিটির সভা

আমির হামজার মন্তব্যে ক্ষুব্ধ নারী সংসদ সদস্যরা

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে মির্জাগন্জ থানা পুলিশ

পরকীয়ার অভিযোগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, স্বামীর দুধ দিয়ে গোসল

১০

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা-হেরোইনসহ গ্রেফতার ৮

১১

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে: ৩ জন নিহত

১২

সংসদে শফিকুর–সালাহউদ্দিনের পাল্টাপাল্টি বক্তব্য

১৩

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১৪

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধ, ফিলিং স্টেশন মালিকের সংবাদ সম্মেলন

১৫

মাদক বিরোধী অভিযানে বন্দরে ৬ জনের কারাদণ্ড

১৬

দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ৩২৩৩২ মেগাওয়াটে

১৭

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

১৮

কৃষিতে প্রণোদনা: ছাতকে বীজ-সার বিতরণ কার্যক্রমের সূচনা করলেন এমপি মিলন

১৯

কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

২০