জুলিয়া জাহান
২০ আগস্ট ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুহুল আমিন স্বপনের ৫০০ কোটি টাকার সম্পদ ক্রোক

স্বপনের ৫০০ কোটি টাকার সম্পদ ক্রোক

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের হোতা রুহুল আমিন স্বপনের প্রায় ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করেছে সিআইডি। তদন্তে বেরিয়ে এসেছে, রুহুল আমিন সিন্ডিকেট গড়ে প্রায় ৮ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই অর্থে তিনি জমি ও বাড়ি কিনে বিপুল সম্পদের মালিক বনে যান এবং মানিলন্ডারিংয়ের মতো গুরুতর অপরাধ সংঘটিত করেন।

রুহুল আমিন (স্বপন), মৃত মোহাম্মদ আবদুল করিমের ছেলে, বর্তমানে রাজধানীর উত্তরায় বসবাস করেন। তার মালিকানাধীন প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনাল-এর নামে ঢাকার ভাটারা, বনানী ও উত্তরা এলাকায় ৭টি জমি রয়েছে, আয়তন ২৩১ কাঠা। দলিল মূল্য ১৫ কোটি ৫৫ লাখ টাকা হলেও এগুলোর ওপর নির্মিত অবকাঠামোসহ মোট সম্পত্তির মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫০০ কোটি টাকা।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এসব সম্পত্তির ওপর ক্রোকাদেশ দেন। সিআইডি জানায়, শুধু রুহুল আমিনই নয়, পুরো জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের অন্য সদস্যদের বিরুদ্ধেও তদন্ত চলছে। মানিলন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১০

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১১

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৩

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৪

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৫

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৭

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৮

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৯

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

২০