জুলিয়া জাহান
১৯ আগস্ট ২০২৫, ৩:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“রাজপথ-কারাগার-মুক্তি: খান মনিরুল ইসলামের গল্প”

খান মনিরুল ইসলামের গল্প

বাংলাদেশের রাজনীতিতে এক দৃঢ়চেতা নাম খান মনিরুল ইসলাম। বাগেরহাটে জন্ম নেওয়া এই নেতার রাজনীতিতে হাতেখড়ি ছাত্রজীবন থেকেই। অল্প বয়সেই ছাত্ররাজনীতির মাধ্যমে সক্রিয় হয়ে ওঠেন তিনি। সাহস, সংগঠন দক্ষতা এবং নেতৃত্বের কারণে দ্রুতই উঠে আসেন আলোচনায়।

পরবর্তীতে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেন তিনি। অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার এপিএস হিসেবে কাজ করার মাধ্যমে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্বশীল রাজনীতির অভিজ্ঞতা অর্জন করেন। এরপর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিশেষ আস্থা অর্জন করেন তিনি। খালেদা জিয়ার পাশে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে দলের ত্যাগী, নিবেদিত ও লড়াকু সৈনিক হিসেবে পরিচিতি পান তিনি।

রাজপথে লড়াই, কারাগারে দীর্ঘ সাত বছর

রাজনীতির মাঠে বরাবরই ছিলেন আপসহীন। গণতন্ত্র রক্ষার আন্দোলনে রাজপথে বারবার সক্রিয় অংশগ্রহণ করেছেন তিনি। স্বৈরাচারী শক্তির রক্তচক্ষুকে উপেক্ষা করে দাঁড়িয়ে ছিলেন দলের ঢাল হয়ে। কিন্তু এই ত্যাগ ও নিবেদনই একসময় কাল হয়ে দাঁড়ায় তার জীবনে।

আওয়ামী লীগ সরকারের সময় বহুল আলোচিত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সঙ্গে আসামির তালিকায় নাম আসে খান মনিরুল ইসলামেরও। মামলাটি ব্যাপক সমালোচিত হলেও তাকে দীর্ঘ সাত বছর কারাভোগ করতে হয়।

এই সাত বছরে তিনি হারিয়েছেন জীবনের অনেক মূল্যবান সময়। ব্যক্তিগত সুখ-শান্তি থেকে বঞ্চিত হয়েছেন, পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন, প্রিয় এলাকা বাগেরহাটের মানুষের সান্নিধ্য পাননি। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে পারেননি এবং ভোগ করেছেন চরম আর্থিক ক্ষতি। তবুও তার মনোবল ভেঙে পড়েনি। কারাগারেও ছিলেন অটল, দৃঢ়চেতা এবং সহযোদ্ধাদের জন্য অনুপ্রেরণার প্রতীক।

স্বৈরাচার পতন ও মুক্তি

অবশেষে ২০২৪ সালের ১৮ আগস্ট স্বৈরাচারী শাসনের পতনের পর মুক্তি পান খান মনিরুল ইসলাম। সেদিন দীর্ঘ সাত বছরের কারাজীবনের অবসান হয়। মুক্তির পর তিনি ফিরে আসেন মানুষের মাঝে, ফিরে পান নিজের রাজনৈতিক পরিচিতি ও সামাজিক গ্রহণযোগ্যতা।

আজ সেই দিনটির এক বছর পূর্তি। এই এক বছরে তিনি আবারও মানুষের সঙ্গে সময় কাটিয়েছেন, এলাকার উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকেছেন। বাগেরহাটবাসীর কাছে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি তাদের ঘরের ছেলে, তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।

মানুষের ভালোবাসাই শক্তি

রাজনীতির দীর্ঘ সংগ্রাম, কারাগারের নিষ্ঠুর দিনগুলো এবং মানুষের প্রতি অগাধ ভালোবাসা—সবকিছু মিলিয়ে খান মনিরুল ইসলাম আজ বাগেরহাটের জনমানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১০

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১১

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৩

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৪

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৫

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৭

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৮

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৯

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

২০